ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চবিতে যৌন নির্যাতনের মূল হোতাসহ আটক ৪

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় মূল হোতাসহ ঘটনার সাথে সরাসরি জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের মো.আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও ২য় বর্ষের মাসুদ রানা।
শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় নগরের বহদ্দারহাটস্থ চাদগাঁও র‌্যাব-৭ এর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন র‌্যাব-৭ পতেঙ্গার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় ইংরেজি বিভাগের মেহেদী হাসান হৃদয় ও ইতিহাস বিভাগের মো. আজিমকে শনাক্ত করা হয়। তারা দুজনই শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী বলে জানিয়েছেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় ৫ জন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সাথে থাকা বন্ধু বাধা দিলে তাকেসহ ওই ছাত্রীকে মারধর করে বখাটেরা। এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। এছাড়া তাদেরকে ওই জায়গা থেকে একটু দূরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে বলেও জানান ভুক্তভোগী ওই ছাত্রী। এই ঘটনায় তিনি হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চবিতে যৌন নির্যাতনের মূল হোতাসহ আটক ৪

আপডেট সময় ০১:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২