ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গোপনে অমুসলিমকে মক্কায় প্রবেশে সহযোগিতা, সৌদি নাগরিক আটক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অমুসলিম ব্যক্তিকে প্রবেশে সহযোগিতা করায় এক সৌদি নাগরিককে আটক করেছে মক্কা পুলিশ।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি গণমাধ্যম সৌদি গেজেট।

এ বিষয়ে মক্কা অঞ্চলের পুলিশের মুখপাত্র জানিয়েছেন, আমেরিকান অমুসলিম সাংবাদিককে পবিত্র শহরে প্রবেশের ব্যবস্থা করে দেওয়ার কাজে জড়িত থাকার অভিযোগে একজন সৌদি নাগরিককে আটক করা হয়েছে। পরে অভিযুক্তকে পাবলিক প্রসিকিউশনের কাছে রেফার করা হয়।

পুলিশের ওই মুখপাত্র জানান, অভিযুক্ত সৌদি নাগরিক আমেরিকান অমুসলিম সাংবাদিককে কেবলমাত্র মুসলমানদের জন্য উন্মুক্ত একটি রাস্তা দিয়ে মক্কায় নিয়ে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, অমুসলিমদের পবিত্র এলাকায় প্রবেশ নিষিদ্ধ এবং ঘটনাটি সেই বিধি-নিষেধেরই সুস্পষ্ট লঙ্ঘন। আর তাই অভিযুক্ত ওই নাগরিককে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সতর্ক করে তিনি বলেন, ‘এই ধরনের বিধিনিষেধের যেকোনো লঙ্ঘন অপরাধ হিসেবে বিবেচিত হয়, যা সহ্য করা হবে না এবং প্রাসঙ্গিক আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি প্রয়োগ করা হবে।’

মুখপাত্র বলেছেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পবিত্র মক্কা নগরীতে প্রবেশের দায়ে আমেরিকান সাংবাদিকের মামলাটিও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে গোপনে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা, গ্র্যান্ড মসজিদ এবং জাবালে রহমত পাহাড়ে উঠে সংবাদ পরিবেশন করেন ইসরায়েলি টেলিভিশন সাংবাদিক গিল তামারি। আর এরপরই বিশ্বজুড়ে ব্যাপক তোপের মুখে পড়েন তিনি।

গিল তামারি ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল থার্টিনের বিশ্ব সংবাদ বিভাগের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপনে অমুসলিমকে মক্কায় প্রবেশে সহযোগিতা, সৌদি নাগরিক আটক

আপডেট সময় ০৫:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২