ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

অক্সফোর্ড থেকে সরানো হল সু চির প্রতিকৃতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মিয়ানমারের নেত্রী অং সান সু চির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে। কলেজ কর্তৃপক্ষ সু চির প্রতিকৃতির জায়গায় একটি জাপানি চিত্রকর্ম বসানোর কথা জানিয়েছে।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সেন্ট হিউ কলেজের সাবেক ছাত্রী সু চির ওই প্রতিকৃতি কলেজটির মূল ভবনের প্রবেশদ্বারে ছিল। তবে তার প্রতিকৃতি কেন সরানো হল সে বিষয়টি স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

কলেজের জনসংযোগ কর্মকর্তা বেঞ্জামিন জোনস বলেছেন, সু চির প্রতিকৃতি একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে জাপানি চিত্রশিল্পী ইয়োশিহিরো তাকাদার চিত্রকর্ম ‘একটি সময়ের জন্য’ প্রদর্শিত হবে।

রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শান্তিতে নোবেলজয়ী সু চির সমালোচনা চলছে বিশ্বজুড়ে। এর জের ধরে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন- ইউনিসন গত সপ্তাহে তাকে দেওয়া সম্মাননা স্থগিত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

অক্সফোর্ড থেকে সরানো হল সু চির প্রতিকৃতি

আপডেট সময় ১২:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭