ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেল সরবরাহ আবারও বন্ধের হুশিয়ারি রাশিয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উৎপাদনের চেয়ে তেলের বিক্রয়মূল্য কম নির্ধারণ করা হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বন্ধ করে দেবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য আমেরিকা প্রচেষ্টা চালাচ্ছে- এমন খবর প্রকাশ্যে আসার পর রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বুধবার এ হুশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিয়ে যুক্তরাষ্ট্র মূলত ইউক্রেন যুদ্ধে তহবিল সরবরাহ করা মস্কোর জন্য কঠিন করে তুলতে চাইছে।

আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘ইন্টার ফ্যাক্স’ও তাস জানিয়েছে, তারা যে মূল্যের কথা বলছে যদি তাই নির্ধারণ করা হয় এবং সেটি যদি উৎপাদন মূল্যের চেয়ে কম হয় তা হলে অবশ্যই রাশিয়া আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিশ্চিত করবে না। এর অর্থ হচ্ছে— আমরা আর নিতান্তই ক্ষতির মুখে তেল সরবরাহ অব্যাহত রাখব না।

এর আগে বুধবার দিনের প্রথম ভাগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যদি তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, তা হলে তেলের দাম আকাশচুম্বি হবে।

তিনি সতর্ক করে বলেন, বৃহত্তম পাইপ লাইনের মধ্য দিয়ে রাশিয়া ইউরোপে তেল সরবরাহ কমিয়ে দিতে পারে, এমনকি সেটি বন্ধ হয়ে যেতে পারে। পুতিনের এই হুশিয়ারির পর ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলোর প্রতি গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছে। বিষয়টি নিয়ে শুক্রবার মন্ত্রী পর্যায়ে আলোচনা হবে এবং ২৬ জুলাই তা অনুমোদন পেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তেল সরবরাহ আবারও বন্ধের হুশিয়ারি রাশিয়ার

আপডেট সময় ১২:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২