ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের চাপে থাকা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সরকারি কাজে ব্যয়বহুল বেসরকারি বিমান ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে থাকা স্বাস্থ্য ও মানবসেবামন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন। বেসরকারি বিমান ব্যবহার নিয়ে ট্রাম্প সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করার এক ঘণ্টা পর স্থানীয় সময় শুক্রবার প্রাইস পদত্যাগের ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘স্বাস্থ্য ও মানবসম্পদমন্ত্রী আজ (শুক্রবার) একটু আগে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন এবং প্রেসিডেন্ট তাতে সায় দিয়েছেন।’

প্রাইসের পদত্যাগের পর ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ডন রাইটকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। এর আগে রাইট উপসহকারী স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। একই সঙ্গে তিনি রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য প্রচার দপ্তরের পরিচালক ছিলেন। প্রাইসের বিষয়ে হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি খুশি নই। ঠিক আছে? আমি খুশি নই।’

এদিকে প্রাইসের পদত্যাগের পর তাঁর স্থলাভিষিক্ত ভাবাও শুরু হয়ে গেছে। তাঁদের একজন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঘনিষ্ঠ সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের প্রধান সীমা ভার্মা। অন্যজন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার চিকিৎসক স্কট গটলিয়েব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের চাপে থাকা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ১১:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭