ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষক বরখাস্ত

আকাশ জাতীয় ডেস্ক:

নানান দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ তিন শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে ব্যবস্থাপনা কমিটি। এছাড়াও অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পেয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘ ৪ ঘণ্টার বৈঠক শেষে শনিবার রাত আটটার দিকে কলেজের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়।

সাময়িক বহিষ্কার হওয়া অন্য দু’জন শিক্ষক হলেন- মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী। তাদেরকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।

এদিকে অধ্যক্ষকে বরখাস্তের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান উপাধ্যক্ষ মুজিবুর রহমানকে। তবে তার বিরুদ্ধেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থাকায় তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানতে নারাজ শিক্ষকরা।

ভুয়া পিএইচডি ডিগ্রি অর্জন, অঢেল আর্থিক দুর্নীতি ও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে শুক্রবার অধ্যক্ষ জসিমের বিরুদ্ধে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষকরা। আর শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল আইডিয়াল কলেজ। অধ্যক্ষকে অপসারণের দাবিতে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন করেন কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনে যুক্ত হন সাধারণ শিক্ষার্থীরাও।

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ রেজাউর রহমান, অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ, অভিভাবক সদস্য কবির আহমদ ভুইয়া, মেজবাউর রহমান রতন, জসীম উদ্দিন, আব্দুস সত্তার খন্দকার, শিক্ষক প্রতিনিধি সেগুপ্তা ইসলাম, বজলুর রহমান সাইফুল ও মোয়াজ্জেম হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

টানা এক বছর বিজয়কে বিয়ের জন্য চাপ দিয়েছেন রাশমিকা

ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষক বরখাস্ত

আপডেট সময় ১১:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২