ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আমি অবশ্যই ভার্জিন: সালমান খান

আকাশ বিনোদন ডেস্ক :

অনেকের সঙ্গেই তার প্রেমের গুঞ্জন উঠেছে নানা সময়ে। আর তাই তার বিয়ের প্রসঙ্গ গণমাধ্যমের কাছে বরাবরই হটকেক। সম্প্রতি নিজের উপস্থাপনা করা বিগ বসে নিজেকে ভার্জিন বলে দাবি করেছেন সালমান ভাই। যা নিয়ে আলোচনায় মুখর সোশ্যাল মিডিয়া। খবর হিন্দুস্তান টাইমসের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সালমান খানের উপস্থাপনায় ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসে সম্প্রতি উপস্থিত হয়েছিলেন বলিউড তারকা অজয় দেবগন ও তার স্ত্রী বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন। সেখানে সালমান ও অজয়কে ‘ট্রুথ চেয়ার’ নামের সেগমেন্টে কাজলের প্রশ্নের মুখোমুখি হতে হয়।

সেই সেগমেন্টে কাজল সালমানকে প্রশ্ন করেন, তোমার কী পাঁচজনের কম গার্লফ্রেন্ড ছিল? সাথে সাথে অজয়ও প্রশ্ন করেন, ‘একই সময়ে নাকি পুরো জীবনে?’ উত্তরে সালমান বলেন, পুরো জীবনে আমার কেবল পাঁচজন গার্লফ্রেন্ডই ছিল এটা আপনারাও জানেন।

এরপরই আসে এখনও সালমানের ‘ভার্জিন’ থাকার বিষয়টি। অবশ্য এর আগেও একাধিক টেলিভিশন প্রোগ্রামে নিজেকে ‘ভার্জিন’ দাবি করেছিলেন বলিউডের ভাইজান। অজয়ের প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘হ্যাঁ, আমি অবশ্যই ভার্জিন, কারণ আমি এখনও বিয়ে করিনি।

সালমানের উত্তরে হাসি সামলাতে পারেননি কাজল। সহাস্যে তিনি বলেন, বিশাল মিথ্যা! আমি এ কথা বিশ্বাস করি না।

অনুষ্ঠানের একপর্যায়ে কাজল সালমানকে তার বিয়ের দিনক্ষণ নিয়েও প্রশ্ন করেন। তবে উত্তরে নিজের নারীভক্তদের সহসা আশাবাদী হওয়ার মতো কিছু বলেননি সালমান। বিয়ের জন্য এখনও সময় আছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, জনপ্রিয় টকশো কফি উইথ করণ এও সালমান বলেছিলেন, যাকে বিয়ে করবো তার জন্যই নিজেকে রক্ষা করে চলেছি। কফি উইথ করনের ১০০তম পর্বেও আগের বক্তব্যেই অটল ছিলেন সালমান।

Tag :
আপলোডকারীর তথ্য

টানা এক বছর বিজয়কে বিয়ের জন্য চাপ দিয়েছেন রাশমিকা

আমি অবশ্যই ভার্জিন: সালমান খান

আপডেট সময় ০৩:২১:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২