ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেকের মৃত্যুপর করজোরে ক্ষমা চাইলেন রূপঙ্কর

আকাশ বিনোদন ডেস্ক :

সদ্য প্রয়াত বলিউডের সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্দালের (কেকে) মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে কলকাতার গায়ক রূপঙ্কর বাগচীকে। এক মন্তব্যের কারণে তুমুল সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েন তিনি। এমনকি হত্যার হুমকিও পাচ্ছেন অনবরত।

এমন পরিস্থিতিতে কোণঠাসা হয়ে অবশেষে হাতজোড় করে ক্ষমা চাইলেন রূপঙ্কর। নিজের ভুল স্বীকার করে প্রয়াত সংগীতশিল্পীর প্রতি কোনো বিদ্বেষ নেই জানিয়ে কেকের পরিবার ও ভক্ত-অনুরাগীদের কাছে ক্ষমা চান তিনি।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গায়ক রূপঙ্কর বলেন, আমার কেকে সম্পর্কে ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। থাকার প্রশ্নও ওঠে না। আমি শুধু তার কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম, বাঙালি গায়কদের জন্য আপনারা একইরকম দরদ দেখান।

ব্যক্তিগতভাবে গায়ক হিসেবে আমার কোনো হতাশা নেই। একজন প্রথিতযশা শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে যেভাবে প্রাণ হারালেন সেটা খুব হৃদয় বিদারক।

উল্লেখ্য, গত ৩০ মে রাতে কেকে’কে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন রূপঙ্কর। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘কেকে কে? কেকের চেয়েও ভালো গান করেন বাংলার বহু শিল্পী।

যেমন— যেমন আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম তারা সবাই কেকের থেকে ভালো গাই। বম্বে নিয়ে এত উত্তেজনা কেন? কতদিন বম্বের পেছনে ঘুরবেন? সাউথ ইন্ডিয়া, পাঞ্জাব, উড়িষ্যাকে দেখুন, বাঙালি হোন প্লিজ।’

তার এই মন্তব্যের কয়েক ঘণ্টা পর নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কেকে। আকস্মিক মৃত্যু ঘটে এ শিল্পীর।

এরপর থেকের কেকের ভক্তদের তোপে মুখে পড়েন রূপঙ্কর।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে রূপঙ্কর বলেন, আমার সংগীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি হতে হবে কখনো ভাবিনি। উড়িষ্যায় বসে করা ভিডিও পোস্ট এমন পরিস্থিতি তৈরি করবে যা আমার গোটা পরিবারকে চরম দুর্ভাবনা এবং মানসিক নিপীড়নের মধ্যে ঠেলে দেবে।

মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানত? শুধু বুঝিয়ে না বলতে পারার ফলেই এত সমালোচনা হয়েছে।

ওই বিতর্কিত ভিডিওতে বাংলার বেশ কয়েকজন সংগীতশিল্পীর নাম উল্লেখ করেছিলেন রূপঙ্কর। অনুমতি ছাড়া তা করা উচিত হয়নি বলে জানান রূপঙ্কর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কেকের মৃত্যুপর করজোরে ক্ষমা চাইলেন রূপঙ্কর

আপডেট সময় ০৩:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২