ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিষিদ্ধ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফেডারেশন কাপের চলতি আসরে অংশগ্রহণ না করায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাবকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক জরিমানার অর্থ আগামী এক মাসের মধ্যে বাফুফের ব্যাংক হিসাবে দিতে হবে। নির্দিষ্ট সময়ে জরিমানা প্রদান না করলে ডিসিপ্লিনারি কমিটি পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করবে।

শুধু তাই নয়, এই দুটি দলকে ফেডারেশন কাপের পরবর্তী আসর থেকে নিষিদ্ধ করে বাফুফে। তারা চাইলেও ফেডারেশন কাপের আগামী আসরে অংশ নিতে পারবে না।

সবশেষ স্বাধীনতা কাপে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে অংশ নিয়ে চোটাক্রান্ত হন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ, তারিক কাজী ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ।চোটের এই শঙ্কা থেকেই ফেডারেশন কাপে অংশ নেওয়া থেকে বিরত থাকে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাব।

যে কারণে সোমবার তাদের বিরুদ্ধে এই শাস্তি আরোপ করে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

ফেডারেশন কাপের উদ্বোধনী দিন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিজেদের ম্যাচে অংশ নেয়নি। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী রেফারিজ ও ম্যাচ কমিশনার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছিল।

সেই রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি উত্তর বারিধারা ও বসুন্ধরা কিংসের প্রতিপক্ষকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। গ্রুপের অবশিষ্ট ম্যাচেও তাদের অন্য প্রতিপক্ষকে একই ব্যবধানে জয়ী ঘোষণা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিষিদ্ধ

আপডেট সময় ০৫:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১