ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনুষ্ঠিত হলো ডিজিটাল উদ্যোক্তা সামিট-২০২১

আকাশ আইসিটি ডেস্ক :

ডিজিটাল উদ্যোক্তারা যাতে নিজ নিজ ইন্ডাস্ট্রিতে আরো ভালো করতে পারেন, সে লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল উদ্যোক্তা সামিট-২০২১’।

রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে উদ্যোক্তা হই-এর উদ্যোগে এই সামিট অনুষ্ঠিত হয়েছে।

এই সামিটে প্রতিষ্ঠানটি তাদের সফল মেম্বারদের মধ্যে ৬ জনকে পুরস্কৃত করেছে। যারা যথাক্রমে ১০০০ ডলার থেকে শুরু করে প্রায় ১ লাখ ডলার পর্যন্ত আয় করেছেন। অ্যাওয়ার্ড গ্রহণের পর তারা সবার সঙ্গে তাদের সাকসেস স্টোরি শেয়ার করেছেন। এছাড়া ডিজিটাল বিজনেস নেটওয়ার্ক প্ল্যাটফর্মের উন্মোচন করা হয়, যার মাধ্যমে সরাসরি তাদের প্ল্যাটফর্মের সাথে কাজ করার সুযোগ থাকছে।

এই ইভেন্টের মাধ্যমেই গ্লোবাল পেমেন্ট সল্যুশন পিংপং-এর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু হয় এবং এমওইউ সাইনিং কার্যক্রম সম্পন্ন হয়। এর মাধ্যমে বাংলাদেশে পিংপং-এর লোকাল পার্টনার হিসেবে কাজ শুরু করে বাংলাদেশি জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং এজেন্সি টেক্সর্ট।

টেক্সর্টের সিইও এবং উদ্যোক্তা হই-এর প্রতিষ্ঠাতা এস এম বেলাল উদ্দিন উদ্যোক্তাদের নানা দিক-নির্দেশনা দিয়েছেন। আগামী দিনে কোথায় উদ্যোক্তাদের সুযোগ রয়েছে, নতুন উদ্যোগ নেওয়া, কীভাবে ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা বিভিন্ন সেক্টরে নিজ উদ্যোগে কাজ করতে পারবেন-এসব নিয়ে কথা বলেন তিনি। এছাড়াও উদ্যোক্তা হই তাদের সব ধরণের সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছে।

উদ্যোক্তা হই বাংলাদেশের উদীয়মান উদ্যোক্তাদের জন্য একটি জনপ্রিয় লোকাল প্ল্যাটফর্ম। বিভিন্ন ট্রেনিং এবং প্রোজেক্টের মাধ্যমে এই প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের সহযোগিতা করছে এবং ডিজিটাল উদ্যোক্তাদের নিজ নিজ ইন্ডাস্ট্রিতে আরো ভালো করার জন্য সব ধরণের সাপোর্ট দিয়ে আসছে।

সামিটটির পৃষ্ঠপোষকতা করেছে জনপ্রিয় গ্লোবাল পেমেন্ট গেটওয়ে সিস্টেম ‘পিংপং’। এছাড়া ইন্ডাস্ট্রি পার্টনার ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (BFDS)। ইয়ুথ এঙ্গেজমেন্ট পার্টনার ছিল জেসিআই ঢাকা ওয়েস্ট।

প্রায় দুই শতাধিক উদ্যোক্তাদের অংশগ্রহণে মুখরিত ছিল এই সামিট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অনুষ্ঠিত হলো ডিজিটাল উদ্যোক্তা সামিট-২০২১

আপডেট সময় ০৯:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১