ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশের পোশাক পরে প্রতারণা করতেন তিনি

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুর নগরীর কামাল কাছনা থেকে মুশফিক বিন সাত্তার (২৬) নামে একজন ভুয়া সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি ওই এলাকার বাসিন্দা। শনিবার রাতে র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহামুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, রংপুর মহানগরীর কামাল কাছনা এলাকায় একজন ভুয়া সাব ইন্সপেক্টর অবস্থান করছে-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এছাড়া জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরে অভিযোগটি প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হওয়ায় শুক্রবার গভীর রাতে জেলা পুলিশ রংপুর রেঞ্জ-এর এসআই পদমর্যাদার পোশাক পরিহিত অবস্থায় ভুয়া সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার ব্যক্তি অবৈধভাবে পুলিশের ইউনিফর্ম সংগ্রহ করে দীর্ঘদিন ধরে মানুষের সাথে চাকরি দেওয়া, জমি-জমা সংক্রান্ত মামলার নিষ্পত্তি, এছাড়া আদালতে চলমান বিভিন্ন ধরনের মামলার খালাস পাইয়ে দেওয়ার নাম করে জন-সাধারণের নিকট প্রতারণা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে আসছিল বলে স্বীকার করে।

এছাড়াও ফেসবুকে বিভিন্ন সময় পুলিশের লিগ্যাল পোস্ট হতে বিভিন্ন ধরনের মাদকের অভিযান, আসামির ফটো সংগ্রহ করে তার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুলিশের পোশাক পরে প্রতারণা করতেন তিনি

আপডেট সময় ১১:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১