ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শীতের রাতে হোটেল থেকে বের করে দেওয়া হলো পাকিস্তানের ক্রিকেটারদের

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের ঘরোয়া লিগ কায়েদ-এ-আজম ট্রফির ফাইনালের আগেই বিতর্কিত এক ঘটনা ঘটেছে দেশটির ক্রিকেটে। রীতিমতো পাঁচ তারকা হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে দুই ফাইনালিস্ট দলের ক্রিকেটারদের।

বুধবার গভীর রাতে ক্রিকেটারদের জামাকাপড় এবং ক্রিকেট কিটসহ হোটেল থেকে বাইরে বের করে দেওয়া হয়। এতে জৈব সুরক্ষা বলয়ও গেছে ভেঙে।

এ ঘটনায় ক্রিকেটারদের কোনো অপরাধ না থাকলেও এমন ভোগান্তির শিকার হলেন তারা।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, হোটেলে অবস্থান নিয়ে আগাম বুকিং না দেওয়ায় ক্রিকেটারদের বের করে দিয়েছে কর্তৃপক্ষ। ক্লাব রোডে অবস্থিত পাঁচতারকা হোটেলটি ২২ ডিসেম্বর পর্যন্ত ভাড়া নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু দুদলের খেলোয়াড়দের যে ফাইনাল খেলার জন্য সেই হোটেলেই থাকতে হবে, সে বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বোর্ড।

অথচ আর মাত্র দুদিন পরই তথা ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। শিরোপার লড়াইয়ে নামার আগেই এমন ভোগান্তিতে পড়তে হয়েছে নর্দার্ন পাকিস্তান ও খাইবারপাখতুন দলের ক্রিকেটারদের।

এমন অঘটনের বিষয়ে পিসিবির একটি সূত্র জানিয়েছে, ২২ ডিসেম্বরের পর ওই হোটেলে বুকিং নিশ্চিত করা যাচ্ছিল না। বিষয়টি নিয়ে পরে হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে পিসিবির কোনো কর্মকর্তা আলাপও করেনি। পিসিবি ধরে নিয়েছিল, তাদের বুকিং নিশ্চিত হয়ে গেছে। আর অন্যদিকে হোটেল ম্যানেজমেন্ট ভেবেছে, ২২ তারিখের পর আর থাকবে না ক্রিকেটাররা।

এদিকে ওই হোটেলে অন্য একটি বড় গ্রুপ চলে আসায় ক্রিকেটারদের থাকার কক্ষগুলো বুকিং দিয়ে দেওয়া হয়। তাই বুধবার রাতে তাদের বের করে দেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না হোটেল কর্তৃপক্ষের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শীতের রাতে হোটেল থেকে বের করে দেওয়া হলো পাকিস্তানের ক্রিকেটারদের

আপডেট সময় ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১