ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিশু ধর্ষণ মামলায় ৮৫ বছরের বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

১১ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে হারুণ অর রশিদ (৮৫) নামে এক বৃদ্ধকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬০ দিনের মধ্যে আসামির সহায়-সম্পদ বিক্রি করে অর্থ আদালতে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ.ই.এম ইসমাইল হোসেন এ রায় দেন।

২০২০ সালের ৪ অক্টোবর সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মায়ের অনুপস্থিতে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন বৃদ্ধ হারুন। ঘটনাস্থলেই বৃদ্ধ ধরা পড়েন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। শিশুটির মা বাদী হয়ে ঘটনার দিনই ওই বৃদ্ধের নামে নানিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দিলেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদ ইকবাল বলেন, মেডিকেল রিপোর্ট ও ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত মেলেনি। এ রায়ে আমরা সংক্ষুদ্ধ। আসামির বয়স বিবেচনা রায়ে প্রতিফলিত হয়নি। উচ্চ আদালতে আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি রফিকুল ইসলাম বলেন, সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। ভিকটিম ন্যায় বিচার পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

শিশু ধর্ষণ মামলায় ৮৫ বছরের বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় ১১:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১