ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেয়েকে ধর্ষণের অপরাধে বাবার যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দেবিদ্বারে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামির উপস্থিতিতে বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টায় এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুমিল্লা-২ আদালতের বিচারক জাহেদুল কবির।

মামলার আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মিজানুর রহমান মজুমদার জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদয়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

জানা যায়, গত ২০১৭ সালের ২৬ জুলাই রাত ২টায় কুমিল্লা দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়ায় নিজের মেয়েকে ধর্ষণ করেন এক ব্যক্তি (৪৫)। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দিলেন আদালত।

এদিকে রায়ের পর মেয়ের মা বলেন, আমার স্বামী বেশ কয়েকবার আমার মেয়েকে ধর্ষণ করে। এ নিয়ে সালিশ বৈঠকও হয়। তবে এতে ক্ষান্ত হয়নি সে। এজন্য নিরুপায় হয়ে স্বামীর নামে মামলা করছিলাম। আমি তার মৃত্যুদণ্ড শুনতে চাইছিলাম। তার মতো বাবার বেঁচে থাকার অধিকার নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মেয়েকে ধর্ষণের অপরাধে বাবার যাবজ্জীবন

আপডেট সময় ০৫:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১