ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে তার স্বামী ইসমাইল হোসেন সুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারদণ্ডের আদেশ দেওয়া হয়। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৮ সালের ২০ এপ্রিল স্ত্রী জ্যোৎস্না বেগমকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী সুজন। এর পর তার মরদেহটি হাসপাতাল মর্গে রেখে পালিয়ে যায় সে। এ ঘটনায় ২২ এপ্রিল নিহতের বাবা মো. বাহার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানার একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট সময় ০১:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১