ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

বিরোধিতায় রোহিঙ্গা ইস্যুতে সিদ্ধান্ত হলো না জাতিসংঘে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রস্তাব ছাড়াই শেষ হয়েছে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্ক। বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা পরিষদের এই উন্মুক্ত বিতর্ক শুরু হয়।

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিরোধিতা করেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই দেশ চীন ও রাশিয়া। সাম্প্রতিক সহিংসতার জন্য দেশ দুটি রোহিঙ্গা ‘সন্ত্রাসী’দের দায়ী করেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশিরভাগ সদস্য দেশ রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে।

তারা দেশছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ারও দাবি জানান। বিতর্কের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সমস্যার সর্বশেষ চিত্র তুলে ধরেন। তিনি অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান মিয়ানমার সরকারের প্রতি। উন্মুক্ত বিতর্কে মিয়ানমারও অংশ নেয়। দেশটি জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশও রোহিঙ্গা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে। রোহিঙ্গাদের ওপর ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র সদস্য দেশগুলোর নিকট বর্ণনা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

বিরোধিতায় রোহিঙ্গা ইস্যুতে সিদ্ধান্ত হলো না জাতিসংঘে

আপডেট সময় ১২:৫৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭