ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বেহুলার বাসরঘরের মতো কোথায় যে ছিদ্র আছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আপনি (প্রধানমন্ত্রী) মনে করেছেন অনেক নিরাপদে আছেন। চারদিকে আপনার নিরাপত্তাবেষ্টনী, বিএনপি আর কি করবে। বেহুলার বাসরঘরের মতো কোথায় যে ছিদ্র আছে। খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী নিরাপদ থাকবেন, এটি মনে করার কোনো কারণ নেই। আপনি যে অনিয়ম, দুর্নীতি আর অনাচার করে মহাস্বর্গ রচনা করেছেন, সে জন্য আপনিও নিরাপদ নয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে।

‘খালেদা জিয়া সরকারপ্রধান থাকাকালে আওয়ামী লীগের ওপর নির্যাতন চালানো হয়েছে’— প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিরোধিতা করেন রিজভী।

তিনি বলেন, বেগম জিয়া কখনও আওয়ামী লীগের ওপর নিষ্ঠুরতা করেনি, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য। কালকে নানা কথা বলেছেন প্রধানমন্ত্রী। উনি নাকি অনুকম্পা দেখাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।

খালেদা জিয়াকে কি প্রক্রিয়ায় আটক করেছেন প্রধানমন্ত্রীকে এমন প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, আপনার মন্ত্রীরা বারবার বলছেন— আইনি প্রক্রিয়ার কথা। দেশে কি আইনি প্রক্রিয়া আছে? যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা লক্ষ্মীপুরের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলামকে হত্যা করেছে, যাদের নামে অভিযোগ আছে। তাদের জেলখানায় বিয়ে হয় ধুমধাম করে তারা মুক্ত হয়ে যায়। নাটোরের উপজেলা চেয়ারম্যানকে যারা প্রকাশ্যে হত্যা করেছিল, তাদের রাষ্ট্রপতি ক্ষমা করে দেন।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা শাম্মী আক্তার, জেবা রহমান, নিলোফার চৌধুরী মনি, মিনা বেগম মিনি সহজ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সড়কে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের কিছুটা ধস্তাধস্তি হয়।

এ বিষয়ে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান সাংবাদিকদের বলেন, আজ ওয়ার্কিং ডে হওয়ায় রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে। তা ছাড়া যেহেতু নারীদের প্রোগ্রাম এখানে নিরাপত্তার বিষয় থাকে, যে কারণে আমরা তাদের বুঝিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বেহুলার বাসরঘরের মতো কোথায় যে ছিদ্র আছে: রিজভী

আপডেট সময় ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১