ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আলালকে টার্গেট করেছে সরকার : বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক:

দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। আজ বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, আলাল দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি বর্তমানে বিদেশে একটি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকেন। সেজন্যই সরকার তাকে টার্গেট করে ছাত্রলীগ নেতাকে দিয়ে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। সরকারের বিরুদ্ধে তীব্র ন্যায়সঙ্গত সমালোচনা করার জন্যই তাকে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার আসলে কর্তৃত্ববাদী শাসন চিরস্থায়ী করার জন্যই বিভিন্ন কালাকানুন প্রণয়ন করে এসেছে। ডিজিটাল নিরাপত্তা আইন তার মধ্যে অন্যতম। এখন এই কালাকানুনে বিএনপি নেতাদেরকে জড়িয়ে দেশে একটি নির্বাক পরিস্থিতি সৃষ্টির আয়োজন চলছে। চারিদিকে এখন বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। এজন্যই সরকার দিগ্বিদিক জ্ঞানশুন্য হয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানান কায়দায় জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। আলালের বিরুদ্ধে মামলা দায়ের সেটিরই বহিঃপ্রকাশ।’

একই বিবৃতিতে মঙ্গলবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি থানা গেটে পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেনকে হত্যার ঘটনায় নিন্দা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘সরকার দলীয় সন্ত্রাসীদের কর্তৃক মানুষ হত্যা, খুন ও জখমসহ রক্তাক্ত সহিংসতা ইত্যাদি কারণে দেশে এক ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্তমান কর্তৃত্ববাদী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশব্যাপী এক ভয়াবহ দুঃশাসন কায়েম করার কারণেই জনপদের পর জনপদ রক্তাক্ত হচ্ছে। বিরোধী দল দমনের জন্যই সরকার এক মরণখেলায় অবতীর্ণ হয়েছে। সেই রক্তাক্ত খেলার অংশ হিসেবেই জয়পুরহাটে ছাত্রদল নেতা ফারুক হোসেনকে হত্যা করেছে যুবলীগের সন্ত্রাসীরা।’

মির্জা ফখরুল, ‘দেশে ধারাবাহিকভাবে এধরনের হত্যার ঘটনা ঘটলেও সরকারি আনুকূল্যে দলীয় সন্ত্রাসীরা রেহাই পেয়ে যায় বলেই আরও অতি উৎসাহে শহর থেকে গ্রামে মানুষের রক্তে হাত রঞ্জিত করছে দুষ্কৃতিকারীরা। পুলিশ ফারুক হোসেনকে কৌশলে থানায় ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার সুযোগ করে দেয়।’ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, যখন খুশি করব: অঞ্জলি

আলালকে টার্গেট করেছে সরকার : বিএনপি

আপডেট সময় ১১:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১