ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিএনপি জোটের নেতাদের ধুয়ে দিয়ে যা বললেন নুর

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাদের সমালোচনা করে গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘আপনারা সবাই বলেন আন্দোলন দরকার, রাস্তায় নামা দরকার। এ ধরনের কথাবার্তা শুনলে হাসি পায়। অনেক দিন ধরেই এই আলোচনা শুনছি। শুধু প্ল্যান আর প্ল্যান, কোনো অ্যাকশন তো দেখি না।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নুর।

জোটের নেতাদের উদ্দেশে নুর বলেন, ‘মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তাদের বোধ শক্তিকে জাগ্রত করতে হবে। তারা একটা আতঙ্কের মধ্যে আছে। মিছিল করতে হবে রাস্তায়-মহল্লায়-পাড়ায়। মিছিল দেখে মানুষ মিছিলে যুক্ত হবে। দিনক্ষণ ঠিক করে এই সরকারের পতন আপনারা ঘটাতে পারবেন না।’

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল জনগণের দুঃখ-দুর্দশা নিয়ে রাস্তায় নামছেন না। শুধু আপনাদের সুবিধাজনক বিষয়গুলো নিয়ে কথা বলেন। এই প্রেসক্লাবে ইনডোর বক্তব্য দিয়ে হবে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি অনুরোধ করেন ঢাকসুর এই সাবেক ভিপি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের।

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, যখন খুশি করব: অঞ্জলি

বিএনপি জোটের নেতাদের ধুয়ে দিয়ে যা বললেন নুর

আপডেট সময় ১১:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১