ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০

সারাদেশে অনশন করবেন বিএনপিপন্থি আইনজীবীরা

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সরকারকে চারদিনের সময় দিয়ে আগামী রোববার (১২ ডিসেম্বর) সারাদেশে অনশনের ডাক দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেন সমাবেশের সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান।

তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিতে হবে। এজন্য আমরা সরকারকে চারদিন সময় দিলাম। আগামী রোববারের মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে রোববার সারাদেশের আইনজীবীরা অনশন করবেন।

সিনিয়র আইনজীবী সাবেক আইন ও বিচার প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেন, মনে রাখবেন পৃথিবী চালায় আইনজীবীরা। সুতরাং অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দিন। অন্যথায় আইনজীবীরা রাস্তায় নামলে সরকারের পতন হতে বেশি সময় লাগবে না।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মীর নাসির উদ্দিন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

সারাদেশে অনশন করবেন বিএনপিপন্থি আইনজীবীরা

আপডেট সময় ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১