ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০

খালেদার মুক্তির পথে বড় বাধা সরকার

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যদি সরকার চিকিৎসার জন্য মুক্তি ও বিদেশ যাওয়ার অনুমতি না দেয়, তাহলে জাতীয়তাবাদী জনগণ সরকারের পতন আন্দোলন করবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয়ে দলটির পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ডের কর্মীসভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে কোনো চিকিৎসা দেওয়া হয়নি অভিযোগ করে বিএনপি নেতা সালাম বলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চলছে। সরকারপ্রধানসহ মন্ত্রী-নেতারা একেকজন একেক রকম বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আসলে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার পথে বড় অন্তরায় হচ্ছে সরকার।

ওয়ার্ড কমিটি পুণর্গঠনের লক্ষ্যে গঠিত সাংগঠনিক টিম-১-এর প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে সিকান্দার কাদির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লোকমান হোসেন ফকির, এস এম আব্বাস, শামছুল হুদা কাজল, ফজলে রুবাইয়াত পাপ্পু, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হকসহ মহানগর ও স্থানীয় বিএনপি নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

খালেদার মুক্তির পথে বড় বাধা সরকার

আপডেট সময় ১০:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১