ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মেহেদি ব্লাউজ’ পরে ভাইরাল তরুণী

আকাশ নিউজ ডেস্ক:

ফ্যাশন দুনিয়ায় প্রতিদিনই নিত্য নতুন চমক সৃষ্টির প্রতিযোগিতা চলে। অভিনব পোশাক পরে অন্যকে চমকে দিতে চান সবাই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে ইউনিক কোনো ট্রেন্ড ভাইরাল হতে সময় লাগে না। ঠিক তেমনই পোশাকে অভিনবত্বের ছোঁয়া এনে নেটমাধ্যমে আলোচনায় এসেছেন এক তরুণী।

তবে নতুন কোনো পোশাক নয়, চিরচেনা ব্লাউজেই মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। তবে সেটা একটু ভিন্নভাবে। বহুকাল ধরেই ব্লাউজের কাঁটছাট কিংবা ডিজাইন নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা চলে আসছে। তাই সেই পথে না হেঁটে কাপড়ের ব্লাউজকে বাতিলের খাতায় ফেলে দিয়েছেন তিনি। পরেছেন মেহেদি ব্লাউজ। মানে শরীরে ব্লাউজের আদলে এঁকে নিয়েছেন মেহেদির নকশা। দেখে একদম বোঝার উপায় নেই যে সেটা মেহেদি দিয়ে আঁকা নকশা।

আর এই ব্যতিক্রতী ফ্যাশন ট্রেন্ড নাকি ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে,কয়েকবছর আগেও মেহেদি দিয়ে শুধু হাতে ও পায়ে নকশা করা হতো। তবে ভারত জুড়ে এই বিয়ের মৌসুমে অনেক কনেই ব্লাউজ ছেড়ে এই মেহেদির নকশার দিকে ঝুঁকছেন।

ইন্ডিয়া ডটকম জানায়, সম্প্রতি চিরচারিত ব্লাউজ ছেড়ে মেহেদির নকশার ব্লাউজের এই সাহসী ফ্যাশন বেছে নিয়ে এক তরুণী নেটমাধ্যমে আলোড়ন তুলেছেন। গতবছরও এক নারী মেহেদির ব্লাউজ পরে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘মেহেদি ব্লাউজ’ পরে ভাইরাল তরুণী

আপডেট সময় ০৬:৩৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১