ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

বাউবি’র বিএ/বিএসএস পরীক্ষা শুরু শুক্রবার

অাকাশ নিউজ ডেস্ক:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ২০১৬ সালের ব্যাচেলর অব আর্টস ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএ/বিএসএস) পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশে ২৫৩টি কলেজে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে সিমেস্টারভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট দুই লাখ ৭২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

পরীক্ষার্থীদের মধ্যে এক লাখ ৫৭ হাজার ৭৪৯ জন পুরুষ এবং ১ লাখ ১৫ হাজার ১৪৫ জন নারী রয়েছেন।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। এতে আরো বলা হয়, পরীক্ষার্থীদের লিথোকোডযুক্ত উত্তরপত্রে আইডি নম্বর, প্রোগ্রাম কোড ও প্রশ্নপত্র কোড ইংরেজিতে নির্ভুলভাবে লেখা আবশ্যিক। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে এবং ২০ অক্টোবর পরীক্ষা শেষ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘জেলার টু’র তারকারা কে কত পারিশ্রমিক পেলেন?

বাউবি’র বিএ/বিএসএস পরীক্ষা শুরু শুক্রবার

আপডেট সময় ১২:৪৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭