ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

চাঁপাইনবাবগঞ্জে হাত-পা বাঁধা কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ সদরে মাসুদ রানা মাসুম (১৯) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তেলিপাড়া এলাকার একটি আমবাগান থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এসময় নিহত মাসুমের দুই হাত ও পা রশি দিয়ে বাঁধা ছিলো।

পুলিশের ধারণা কে বা কারা তাকে হত্যা করে তার লাশ আমগাছের ডালে ঝুলিয়ে দেয়। নিহত মাসুম ওই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের দিনমজুর কাবির আলীর ছেলে।

বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে তেলিপাড়ার নির্জন ওই আমবাগানে পাতা কুড়াতে গিয়ে স্থানীয় এক নারী আমগাছে ঝুলন্ত মাসুমের লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, লাশের হাত-পা একসঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিলো। নিহত মাসুম স্থানীয় বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজর স্নাতক শ্রেণির ছাত্র। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে সে শ্রমিক হিসেবে কাজ করতো। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে মাসুম বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিলো।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা আহমেদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকান্ড বলে মনে হচ্ছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হতে পারে নি পুলিশ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান থানার এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

চাঁপাইনবাবগঞ্জে হাত-পা বাঁধা কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭