ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০ প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ব্রাজিলে গ্রেফতারের পর বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট্রে সোপর্দ গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নেত্রকোনায় নিখোঁজ চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজ হওয়ার চার দিন পর কাজী মজিবুর রহমান (৪৫) নামের এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার উকিল মুন্সি বাজারে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন তিনি। নিহত মজিবুর রহমান উপজেলার গাগলাজুর ইউনিয়নের জালালপুর-আটবাড়ি গ্রামের মৃত কাজী শামছুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই বাজারের অদূরে সম্রাটের খাল নামক স্থানের কচুরিপানা থেকে মজিবুরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওইদিন দুপুরেই ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পূর্ব পরিকল্পিতভাবেই মজিবুরকে হত্যার পর তার লাশ ওই খালের কচুরিপানার ভেতর ফেলে রাখা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত মজিবুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

সকালেই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার জৈনপুর ও পাশের পাইকুরা গ্রামের অনুকূল (২৮), অণিল দাস (৪২), বাজারের পাহারাদার গোবিন্দ (৪৭), রতন মিয়া (৩০), অন্তর মিয়া (২৬) এবং পাবেল মিয়াসহ (৩০) ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পল্লী চিকিৎসক কাজী মজিবুর রহমান নিখোঁজ হওয়ার পর তার পরিবারের লোকজন আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় তার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মো. জিন্নাৎ জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নেত্রকোনায় নিখোঁজ চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭