ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বরিশালের আসাদুজ্জামানের মৃত্যু ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব যেখানে যাবেন পাটওয়ারীকে বাদ রেখে যান: এনসিপিকে রাশেদ খান টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার

গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপিই সৃষ্টি করেছে: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার বিকালে সংসদ ভবনে তার কার্যালয়ে ব্রিফিংকালে এ অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজপথে নামার আহ্বান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে। কারণ জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না। বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা মুখে বললেও তা অন্তরে বিশ্বাস করে না।

তিনি বলেন, তাদের শাসনামলে দুর্নীতি ও লুটপাটকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। নিজ দলে গণতন্ত্রহীনতা থাকলে সরকার পরিচালনায় কীভাবে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সেটাই জনগণের প্রশ্ন।

দেশের মালিকানা জনগণের থেকে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ মনে-প্রাণে বিশ্বাস করে, চিন্তায়, চেতনায় দেশের মালিকানা জনগণের। এ মালিকানা জনগণের হাতেই আছে।

তিনি বলেন, গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে জোর প্রয়াস অব্যাহত রেখেছে। বিএনপি মুখে গণতন্ত্রের খই ফোটালেও রাজনৈতিক দল হিসেবে তারা গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করা ছাড়া আর কোনো ভূমিকা রাখতে পারেনি।

ওবায়দুল কাদের বলেন, এদেশে ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপিই সৃষ্টি করেছে। হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতির একচ্ছত্র চর্চা বিএনপিই করে যাচ্ছে।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের পরিবহনমন্ত্রী এইচ. ই. ইঞ্জিনিয়ার সালেহ নাসের এ আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী যশোর-খুলনা এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব করেন। এ সময় সৌদি আরবের পরিবহনমন্ত্রী ওই প্রকল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় বরিশালের আসাদুজ্জামানের মৃত্যু

গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপিই সৃষ্টি করেছে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১