ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে, সংসদে জাপা মহাসচিব

আকাশ জাতীয় ডেস্ক:

সাধারণ জনগণ জাতীয় পার্টির (জাপা) নেতাদের আওয়ামী লীগের দালাল বলে ডাকে বলে মন্তব্য করেছেন জাপা মহাসচিব মুজিবুল হক। তিনি বলেছেন, ‘সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে, মাননীয় স্পিকার, পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে।’

আজ শনিবার জাতীয় সংসদে ‘মহাসড়ক বিল-২০২১ পাসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাপা মহাসচিব এ কথা বলেন।

বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়ে আলোচনায় বিরোধী দলের একাধিক সদস্য সরকারের সমালোচনা করেন। মুজিবুল হকও টঙ্গী-গাজীপুর সড়ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের শুধু বিরোধিতা না করে সরকারের ভালো কাজের প্রশংসা করারও আহ্বান জানান বিরোধী দলের প্রতি।

এরপর সংশোধনী প্রস্তাবের আলোচনায় উঠে মুজিবুল হক চুন্নু বলেন, তারা সরকারের ভালো কাজের প্রশংসা করেন না, এটা ঠিক নয়। সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে, মাননীয় স্পিকার, জনগণ এখন আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আর কত বলব, বলেন। আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরও যদি আপনাদের মন না ভরে, তাহলে তো কিছু করার নেই।’

এর আগে জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে জাপা মহাসচিব বলেন, ‘এই সরকার অনেক কাজ করেছে। কিন্তু ৭-৮ বছর ধরে টঙ্গী-গাজীপুর সড়কে ভয়াবহ অবস্থা। এখানে যাওয়া যায় না। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। ইহজগতে এই রাস্তা হয়ে আর যাওয়া যাবে কি না, তা তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে জানতে চান।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর ও আদাবরে পৃথক ঘটনায় গ্রেপ্তার ১৩

পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে, সংসদে জাপা মহাসচিব

আপডেট সময় ০৭:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১