ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কঙ্গোতে ৩৮টি গণকবরের সন্ধান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফ্রিকান দেশ কঙ্গোতে নতুন করে আরো ৩৮টি গণ কবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির সংঘাতপূর্ণ মধ্যাঞ্চলের কাসাইয়ে সম্ভাব্য এসব গণ কবরের সন্ধান পাওয়া যায়।আন্তর্জাতিক গোষ্ঠী এ সংঘাতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল বুধবার জাতিসংঘ এসব কথা জানায়।

রোমান ক্যাথলিক চার্চের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাতে ৩ হাজারের বেশী লোক নিহত হয়েছে। এখন পর্যন্ত ওই অঞ্চলে কমপক্ষে ৮০টি গণ কবরের সন্ধান পাওয়া গেছে। সেপ্টেম্বর থেকে নিরাপত্তা বাহিনী ও উপজাতি মিলিশিয়াদের মধ্যে সংঘাতে এসব লোক প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের এমওএনইউএসসিও শান্তিরক্ষী মিশন দেশটিতে সংঘাতে ৪শ’ জনের বেশী নিহত হওয়ার কথা জানায়। এদিকে এ সংঘাতে কাসাই অঞ্চল থেকে প্রায় ১৩ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। জাতিসংঘ জানায়, এ মাসে তদন্ত দল কামোনিয়া ভূ-খণ্ডের দিবোকো ও সামবুলা এলাকায় সর্বশেষ এসব গণ কবরের সন্ধান পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

কঙ্গোতে ৩৮টি গণকবরের সন্ধান

আপডেট সময় ১২:৩৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭