ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

চলে গেলেন প্লেবয়ের প্রতিষ্ঠাতা হিউ হেফনার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সারা বিশ্বে জনপ্রিয় প্রাপ্তবয়স্কদের সাময়িকী ‘প্লেবয়’-এর প্রতিষ্ঠাতা হিউ হেফনার আর নেই (৯১)। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে হেফনারের মৃত্যু হয়। কোপার হেফনার এক বিবৃতিতে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

বিবৃতিতে কপার হেফনার বলেন, ‘বাবা ছিলেন গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনের একজন অগ্রদূত। তাঁর জীবনযাপন ছিল ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ। তিনি মুক্তচিন্তা, গণতান্ত্রিক অধিকার ও যৌন স্বাধীনতা নিয়ে কাজ করে গেছেন।’

১৯৯২ সালে নিউইয়র্ক টাইমসকে হিউ হেফনার বলেছিলেন, ‘যৌনতা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে আমি পরিবর্তন এনেছি। এসব বিষয়ে মানুষ এখন শান্তিপূর্ণ আচরণ করে। বিষয়টি আমাকে তৃপ্তি দেয়।’ ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন হেফনার। দেশটির ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। ১৯৫৩ সালের ডিসেম্বরে যৌনতাবিষয়ক সাময়িকী প্লেবয় প্রতিষ্ঠা করার আগে হেফনার কপিরাইটার হিসেবে কাজ করতেন।

প্রথম বছরেই ম্যাগাজিনটির বিপণন দুই লাখ কপিতে গিয়ে দাঁড়ায়। ১৯৭০-এর দশকে এই সংখ্যা দাঁড়ায় ৭০ লাখে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সাময়িকীটির জনপ্রিয়তা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

চলে গেলেন প্লেবয়ের প্রতিষ্ঠাতা হিউ হেফনার

আপডেট সময় ০৫:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭