ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সম্পত্তি না দেওয়ায় বাবার ৪ আঙুল কেটে দিলো ছেলে

আকাশ জাতীয় ডেস্ক:

মাগুরা সদর উপজেলায় সম্পত্তি না দেওয়ায় ছুড়ি দিয়ে বাবা শহীদুল হকের (৭০) চার আঙুল কেটে দিয়েছে ছেলে হানিফ মিয়া (৪৫)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ওই উপজেলার হাজরাপুর ইউনিয়নে উথলি গ্রামে এ ঘটনা ঘটে। শহীদুল হকে ওই গ্রামেই বড় ছেলে গোলাম মোস্তফার সঙ্গে থাকেন।

জানা যায়, শহীদুলের ছোট ছেলে হানিফ বিয়ের পর পরিবার থেকে আলাদা হয়ে বসবাস শুরু করে। সংসার আলাদা হওয়ার পর সম্পত্তি নিয়ে প্রায়ই বাবার সঙ্গে কথাকাটাকাটি করতেন হানিফ। এছাড়া তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেন।

কিন্তু ছেলে ব্যবহার ভালো না থাকায় সম্পত্তি দিতে অসম্মতি জানায় বাবা। এরপরেই ক্ষুব্ধ হয়ে ধারালো ছুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে হানিফ। এসময় শহিদুলের হাতের ৪ আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এ ঘটনার পর থেকে ছেলে হানিফ পলাতক রয়েছেন।

শহিদুল হকের বড় ছেলে গোলাম মোস্তফা বলেন, সকালে বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন বাবা। এ সময় হঠাৎ আমার ছোট ভাই হানিফ গরু জবাই করা ছুড়ি নিয়ে বাবাকে কোপাতে থাকে। এতে বাবার হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় দোকানের থাকা অন্যান্য লোকজন চিৎকার দিলে হানিফ পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, শফিউর রহমান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তালুসহ আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাছাড়া মাথা থেকে ঘাড় বরাবর ধারালো ছুটির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে রোগীর অবস্থা আশঙ্কাজনক।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম বলেন, গুরুতর জখম শহীদুল হকের চিকিৎসা চলছে। ছেলে হানিফ মিয়াকে আটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সম্পত্তি না দেওয়ায় বাবার ৪ আঙুল কেটে দিলো ছেলে

আপডেট সময় ০৬:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১