ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তিশাকে জাহাজ উপহার দিলেন ফারুকী!

অাকাশ বিনোদন ডেস্ক: 

নুসরাত ইমরোজ তিশাকে জাহাজ উপহার দিলেন স্বামী মোস্তফা সরয়ার ফারুকী! জাহাজ পেয়ে বেশ খোশ মেজাজে আছেন অভিনেত্রী। জাহাজের ছবি তুলেছেন ও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন মঙ্গলবার রাতে। কীভাবে ফারুকীর কাছ থেকে এই উপহার আদায় করেছেন— ক্যাপশনে মজা করে লিখেছেন সেটাও।

তিশা লিখেছেন, “আজকে সকালে আমার আর ফারুকীর কথোপকথন :
আমি :  তুমি কিন্তু অনেক দিন আমাকে কিছু গিফট করো নাই।
ফারুকী : কত দিন?
আমি : এক মাস।
ফারুকী নির্বিকার বলল, ‘চলো, বিকালে ইয়টের সামনে দাঁড়াইয়া ফটো তুলবো। তারপর ফেসবুকে পোস্ট করে বলবা, এই জাহাজ আমি গিফট করছি।’
সুতরাং, এই জাহাজ সে গিফট করেছে।”

মিসরে এল গোনা চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ফারুকীর ‘ডুব’। ২২ সেপ্টেম্বর শুরু হওয়া এ উৎসব শেষ হবে ২৯ সেপ্টেম্বর। সেই উৎসবে অংশ নিয়েছেন দুই সেলিব্রিটি।
‘ডুব’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান। আরো আছেন তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র। প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।
আগস্টের প্রথম সপ্তাহে সেন্সর ছাড়পত্র পায় ‘ডুব’। অবশ্য এর আগে চীন ও রাশিয়ার দুটি উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। লাভ করে পুরস্কারও। ‘ডুব’ বাংলাদেশ-ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর। পাশাপাশি আরো কয়েকটি দেশে মুক্তি চূড়ান্ত হয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

তিশাকে জাহাজ উপহার দিলেন ফারুকী!

আপডেট সময় ১২:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭