ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সংসদ থেকে পদত্যাগের হুমকি বিএনপি এমপিদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসা নিশ্চিতে বিদেশ পাঠানোর দাবিতে মানববন্ধন করেছেন দলটির নির্বাচিত সংসদ সদস্যরা। মানববন্ধন থেকে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন তারা।

রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপির এমপিরা। এসময় তারা খালেদা জিয়ার মুক্তির জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির মহাসচিব ও দলটির সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, আমাদের সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন না। আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। এ দাবি মানা না হলে আমরা সংসদে থাকব কিনা, সেটি ভেবে দেখব।

মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জিএম সিরাজ, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

এমপি জি এম সিরাজ বলেন, খালেদা জিয়ার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু সরকার চিকিৎসকের কথা উপেক্ষা করছে। আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে। সরকার চাইলে খালেদা জিয়ার বাসভবনকে সাবজেল ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যেই তাকে বিদেশে চিকিৎসার জন্য নিতে পারে।

রাষ্ট্রপতিকে তার ক্ষমতাবলে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তিনি।

বিএনপির আরেক সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, আমরা সংসদে বলেছি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব। সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে, বিএনপি সংসদে থাক বা না থাক, তাতে তাদের কিছু যায়–আসে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ থেকে পদত্যাগের হুমকি বিএনপি এমপিদের

আপডেট সময় ০৫:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১