ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নভোচারীরা মহাকাশ ছেড়ে পালাচ্ছেন

আকাশ নিউজ ডেস্ক:

মহাকাশে আতঙ্ক সৃষ্টি করেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীতে ফেরার অপেক্ষায় আছেন নভোচারীরা। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই সোমবার পরপর চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। সেই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক মিনিটের মধ্যে চূর্ণবিচূর্ণ করে ফেলে পৃথিবীর কক্ষপথে থাকা একটি কৃত্রিম উপগ্রহকে। পরে সেই উপগ্রহের টুকরোগুলো ছড়িয়ে পড়তে শুরু করে মহাকাশে। যা কক্ষপথে ২৭ হাজার কিলোমিটারেরও বেশি গতিবেগে প্রদক্ষিণ করতে শুরু করে। এসব টুকরা একটু হলেই পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আঘাত লাগত। নাসার মিশন কন্ট্রোল রুম থেকে এ খবর পেয়ে মহাকাশচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।

প্রাণ বাঁচাতে মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে ৭ জন মহাকাশচারী চেপে বসেন পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষারত মহাকাশযানে। নভোচারীদের মধ্যে রয়েছেন আমেরিকা, জাপান ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা)-র মহাকাশচারীরা। চার দশক আগে পৃথিবীর কক্ষপথে একটি উপগ্রহ পাঠিয়েছিল রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’। সেই উপগ্রহটির নাম ছিল ‘কসমস ১৪০৮’। সাবেক সোভিয়েত জামানায় উপগ্রহটিকে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় বিভিন্ন দেশের ওপর গোয়েন্দাগিরির জন্য। যদিও কয়েক দশক আগেই কার্যকালের মেয়াদ ফুরিয়ে গিয়ে অচল হয়ে পড়ে উপগ্রহটি। তা ধ্বংস করতেই ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া।

নাসার অভিযোগ, ক্ষেপণাস্ত্র ছুড়ে উপগ্রহটিকে উড়িয়ে দেওয়ার আগে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, চীন বা ইউরোপের কোনো দেশের মহাকাশ সংস্থাকেই জানায়নি রুশ মহাকাশ গবেষণা সংস্থা। এ ঘটনা আগামী দিনে মহাকাশে বিভিন্ন দেশের পেশি প্রদর্শন ও সমরসম্ভার পাঠানোর গোপন প্রস্তুতিতে আরও উৎসাহিত করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

নভোচারীরা মহাকাশ ছেড়ে পালাচ্ছেন

আপডেট সময় ০৮:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১