ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

‘জেলখানায় ফাঁসির আসামির বিয়ে পড়ানো হয় অথচ খালেদার সুচিকিৎসা হয় না’

আকাশ জাতীয় ডেস্ক:

জতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব বলেছেন, সরকার নির্বাচনের নামে হোলি খেলছেন। প্রতিদিন এই প্রহসনের নির্বাচনের রক্ত ঝরাচ্ছেন। দেশবাসী মনে এই সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ও ক্ষোভ ফুসে ওঠেছে।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা করতে দিচ্ছে না সরকার। অথচ জেলখানায় ফাঁসির আসামিকে বিয়ে পড়ানো হয়। খালেদা জিয়ার মুক্তি দিচ্ছেন না, সুচিকিৎসা করছেন না। ফাজলামির একটা সীমা আছে। আওয়ামী লীগ সারাজীবন ক্ষমতায় থাকতে পারবে না।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রব বলেন, সরকার আইনের দোহাই দেখাচ্ছেন। সরকার চাইলে পারে না এমন কোন কাজ নেই। আসলে খালেদা জিয়াকে তারা চিকিৎসা করাবে না, কারণ সরকার খালেদা জিয়াকে ভয় পায়।

তিনি বলেন, এই সরকার ১৭ কোটি মানুষকে বন্ধক রেখেছেন। মাথা পিছু লক্ষ টাকা ঋণ। দুর্নীতি আর লুটপাট করবেন আপনারা, আর ঋণের বোঝা বহন করবে জনগণ। তা হতে পারে না।

তিনি আরও বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন। আর যদি তা না করেন তাহলে এই সরকারকে চরম মাশুল দিতে হবে। আ স ম রব দেশের সকল দল ও জনগণকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে বলেন, আসুন দেশকে মুক্ত করি, গণতন্ত্র মুক্ত করি, জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জেলখানায় ফাঁসির আসামির বিয়ে পড়ানো হয় অথচ খালেদার সুচিকিৎসা হয় না’

আপডেট সময় ০৫:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১