ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছে : নুর

আকাশ জাতীয় ডেস্ক:

গণঅধিকার পরিষদ করার কারণে আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, বর্তমানে সবাই সরকারের নিয়ন্ত্রণে। কেবল আমরাই এর বাইরে। তাই সরকার আমাদের টার্গেট করেছে। গণঅধিকার পরিষদ করার কারণে আইন-শৃঙ্খলা বাহিনী আমায় ক্রসফায়ার দেয়ার হুমকিও দিচ্ছে। এই সরকার অমানবিক। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হওয়ার পরেও তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে দিচ্ছে না সরকার। সরকার মামলা দিয়ে বিএনপিকে গলায় রশি পরিয়ে দিয়েছে।

নুর আরও জানান, এই সরকার মামলাবাজ সরকার। সরকারি দলের উচ্চ পর্যায়ের নির্দেশে আমাদের ওপর হামলা করা হচ্ছে। এখন তারা হত্যাচেষ্টা করছে। প্রশাসন দুই ভাগে বিভক্ত। একদল সরকারের পক্ষে। আরেক দল জনগণের পক্ষে। আমরা বলতে চাই, আমরা প্রশাসনকে মাফ করে দিয়েছি। আপনারা জনগণের পক্ষে থাকেন। অন্তত আগামী নির্বাচন পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূলহোতাসহ চারজন আটক

আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছে : নুর

আপডেট সময় ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১