ঢাকা ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আর নেই

অাকাশ বিনোদন ডেস্ক:
ভারতীয় বাংলা সিনেমার গুণী অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
জানা যায়, দীর্ঘদিন থেকে অ্যালঝাইমার্সে ভুগছিলেন তিনি। সে কারণে অভিনয় থেকেও নিজেকে বহুদিন বিরত রেখেছিলেন। এ সময় বাড়িতেই থাকতেন তিনি।
১৯৪৯ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেয়ার পর চাটার্ড অ্যাকাউন্টেসি পড়াশোনা শুরু করেন কিন্তু ততদিনে অভিনয়ের নেশা চেপে বসে তার। তাই চাটার্ড অ্যাকাউন্টেসি পড়ার ইতি টানেন দ্বিজেন।
নাটক, টেলিভিশন, সিনেমা— তিনটি মাধ্যমেই কাজ করেছিলেন দ্বিজেন। কখনও চুনী-পান্নার পান্না হয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন, কখনও বা ফড়িং, অটোগ্রাফে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তার অভিনীত নাটকগুলির মধ্যে অন্যতম অমিত্রাক্ষর, সমাবর্তন, অভিমুখ, মল্লভূমি, মুষ্টিযোগ।
Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আর নেই

আপডেট সময় ১০:৩৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭