ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া : ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি একথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর আহ্বানও জানান।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া জরুরি জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, ‘এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন— তারা প্রাণপণ চেষ্টা করছেন। উনার অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশের বাইরে চিকিৎসা করানো খুব জরুরি।’

‘ডাক্তাররাই বলছেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন। এটি চিকিৎসকরা আশা করেন। দেশে যে ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে, তা তার জন্য যথেষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে— উনার (খালেদা জিয়া) অসুখগুলো সারিয়ে তুলতে তাদের পুরোপুরি সক্ষমতা নেই।

মির্জা ফখরুল যোগ করেন, বিদেশে চিকিৎসাটা বড় জরুরি। এ কথা বারবার বলা হয়েছে। আজকে অন্যান্য দলও বলছে, সবাই বলছে। কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী এ আহ্বানে সাড়া দিচ্ছেন না।

তিনি বলেন, আমরা আবারও আহ্বান জানাতে চাই— অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তার জীবন রক্ষা করুন। এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না।

জেলে থেকে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ আড়াই বছর তিনি নির্জন কারাবাসে ছিলেন। ফলে অনেক ব্যাধি তার শরীরে বাসা বেঁধেছে। সেখানে কোনো চিকিৎসার সুযোগ ছিল না। সে চিকিৎসা না দেওয়ার ফলে আজকে তার অনেক রোগ দেখা দিয়েছে।

আলোচনাসভায় বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, উপদেষ্টা ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূলহোতাসহ চারজন আটক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া : ফখরুল

আপডেট সময় ০৫:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১