ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সরকার অমানবিক আচরণ করছে, খালেদাকে দেখে এসে মান্না

আকাশ জাতীয় ডেস্ক:

উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দিয়ে সরকার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, খালেদা জিয়ার যেরকম চিকিৎসা দরকার এখানে তার সুযোগ নেই। সরকার যেটা করছে তা পুরোপুরি অমানবিক। জঘন্য কাজ।

বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এসে এসব কথা বলেন মান্না।

আজ দুপুর দেড়টায় হাসপাতালে ঢুকেন তিনি। প্রায় পনের মিনিট খালেদা জিয়ার শয্যাপাশে অবস্থান করে পৌনে দুইটায় হাসপাতাল থেকে বের হন।

এসময় সাংবাদিকদের মান্না বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে সিসিইউতে থাকা এরকম একজন রোগীকে দেখতে যাওয়া দুরূহ। তবে ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আমি কথা বলে যা বুঝেছি, বেগম খালেদা জিয়ার যেরকম চিকিৎসা দরকার তা এখানে সেরকম সুযোগ নেই। চিকিৎসকরা সার্বক্ষণিক চেষ্টা করেছেন।

তিনি বলেন, বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সরকার যেটা করছে তা পুরোপুরি অমানবিক। জঘন্য কাজ। রাজনীতি, ক্ষমতা, বিদ্বেষ যত ধরনের খারাপ কাজ আছে, তার সব মিলে সরকার মনুষ্যত্বহীনতার পরিচয় দিচ্ছে।

নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সবশেষ গত শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূলহোতাসহ চারজন আটক

সরকার অমানবিক আচরণ করছে, খালেদাকে দেখে এসে মান্না

আপডেট সময় ০৬:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১