ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিএনপির এমপি রুমিনকে আইনমন্ত্রীর টিপ্পনী

আকাশ জাতীয় ডেস্ক:

সংসদের ‘ওয়াই-ফাই’ নেটওয়ার্ক ব্যবহার বিষয়ে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) ব্যরিস্টার রুমিন ফারহানাকে টিপ্পনী কেটেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের আলোচনার সময় এ ঘটনা ঘটে।

বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চান।

রুমিন বলেন, ফৌজদারি কার্যমবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকার খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে।

রুমিনের পর আরও দুই জন সংসদ সদস্য বক্তব্য দেন। এরপর বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় সংসদকক্ষের বাইরে ছিলেন রুমিন।

রুমিনের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, উনি চলে গেছেন। আমার বক্তব্য ওনার শোনার দরকার নেই। ওনার বক্তব্য আমার কানে ঢুকিয়ে উনি চলে গেছেন।

এর কিছু সময় পরে বিলটির সংশোধনী প্রস্তাব উত্থাপন করার সময় আইনমন্ত্রীর কথা জবাব দেন রুমিন।

সংসদকক্ষে নেটওয়ার্ক না থাকায় মোবাইল ফোনে ফৌজদারি কার্যবিধি বাইরে গিয়েছিলেন রুমি বলেন, থ্রি-জি, ফোর-জি, ফাইভ-জির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার। পরে সংসদের ওয়াই-ফাই ব্যবহার করার পরামর্শ দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিনকে বলেন, ‘ওয়াই-ফাই কানেক্ট করার চেষ্টা করুন। এখানে ওয়াই-ফাই থাকার কথা। ’

পরে আবার আইনমন্ত্রী বক্তব্য দিতে ওঠেন।

আইনমন্ত্রী অনেকটা হাস্যরস করে বলেন, ওয়াই-ফাইয়ের কোড-জয় বাংলা। এজন্য উনি (রুমিন) তা ব্যবহার করবেন না বলে শুনলাম।

এ সময় সংসদে হাসির রোল পড়ে যায়। পরে আইনমন্ত্রী নিজের মোবাইলফোনে ফৌজদারি কার্যবিধি বের করে তা পড়ে শোনান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

বিএনপির এমপি রুমিনকে আইনমন্ত্রীর টিপ্পনী

আপডেট সময় ০৬:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১