ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফ্রিদি-হাসানদের থেকে বোলিং শিখতে চান তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে এত ভরাডুবির মধ্যেও বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন পেসার তাসকিন আহমেদ। এবার পাকিস্তান সিরিজেও এ ধারা অব্যাহত রাখতে চান তিনি।

অবশ্য সফরকারী দেশের বোলাররা বিশ্বকাপে যে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে তা থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বলে জানিয়েছেন তাসকিন।
বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় তাসকিন বলেন, ‘জাতিগত ভাবেই পাকিস্তানে অনেক লেজেন্ডারি ফাস্ট বোলার আগে থেকেই আছে। তুলনামূলকভাবে আমরা এখানে অনেক পিছিয়ে। কিন্তু ইমপ্রুভ হচ্ছে। যেহেতু একসাথে সিরিজ খেলছি, যদি সুযোগ হয় ওদের সাথে কথা বলব। ওরা যদি কথা বলার সময় কিছু শেয়ার করে, সেটা আমাদের ফাস্ট বোলারদের কাজে লাগতেও পারে। ওদের আসলে সব ধরনের ফরম্যাটে সব ধরনের ফাস্ট বোলার আছে। তো এটা আসলে অনেক আত্মবিশ্বাস দেয়, কারণ এশিয়ার কন্ডিশনে থেকেও তারা অনেক ফাস্ট বোলার পাচ্ছে। এক্ষেত্রে ওদের দেশের কন্ডিশনটাও একটা ফ্যাক্টর। আশা করি, ওদের মতো আমাদের দেশেও আরও ফাস্ট বোলার আসবে। ‘

এই তরুণ পেসার আরও বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, টি-টোয়েন্টিতে পাকিস্তান বিশ্বের অন্যতম শীর্ষ একটা দল। বিশ্বকাপে তারা দারুণ খেলেছ, যদিও দূর্ভাগ্যক্রমে সেমিফাইনালে হেরে গেল। তাদের সবগুলো ডিপার্টমেন্টই ভালো করছে। তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে হলে আমাদেরও সব ডিপার্টমেন্ট ভালো করতে হবে এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি যে, অবশ্যই ভালো কিছু উপহার দিতে পারব আমরা দেশকে। সেটা অবশ্যই সহজ হবে না। তবে আমরা আশাবাদী। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফ্রিদি-হাসানদের থেকে বোলিং শিখতে চান তাসকিন

আপডেট সময় ০৭:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১