ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মানুষ খেয়েপরে ভালো না থাকলে আন্দোলনে নামত: শামীম ওসমান

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দেশের মানুষ এখন খেয়েপরে ভালো আছে। ভালো না থাকলে তারা আন্দোলনে রাজপথে নামতেন।

রোববার নারায়ণগঞ্জের বন্দরের সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) ক্যাম্পাসে রাইস সাইলো এবং প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, মানুষের পেটে যখন ক্ষুধা লাগে রাজপথে তখনই নামে। পেট যখন ভরা থাকে তখন যত অপশক্তিই তাদের ডাকুক সেই শক্তির পক্ষে জনগণ কথা বলে না।

তিনি বলেন, রাজনীতি তারাই করতে পারে যারা জনগণের মনের ভাষা জানে এবং মনের কথা বুঝতে পারে। একটা সময়ে আওয়ামী লীগে লোক পাওয়া যেত না। এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ ৪১ সালে নয় ২০৩১ সালেই একটি সুখী সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে। তাই ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে খাদ্য মজুত বাড়াতে এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে, এখন পুষ্টিকর খাদ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। নারায়ণগঞ্জ রাইস সাইলো এবং কার্নেল ফ্যাক্টরি এ লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

মানুষ খেয়েপরে ভালো না থাকলে আন্দোলনে নামত: শামীম ওসমান

আপডেট সময় ০৯:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১