ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

অব্যবস্থাপনার কারণে গাজীপুরে বয়লার বিস্ফোরণ

অাকাশ নিউজ ডেস্ক:

গাজীপুরের কাশিমপুরে ৩ জুলাই (সোমবার) বয়লার বিস্ফোরণের পিছনে কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও বয়লারের ত্রুটিকে দায়ী করে রির্পোট জমা দিয়েছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সাংবাদিকদের এ কথা জানান।

জেলা প্রশাসক তদন্ত কমিটির দেওয়া রির্পোট উল্লেখ করে বলেন, দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ৫টি এবং প্রশাসনিক ২টি কারণ চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও তদন্ত প্রতিবেদনে কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ২০টি সুপারিশমালা পেশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই সোমবার গাজীপুর কাশিমপুরে মাল্টিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত ও অর্ধশত আহত হয়। এ ঘটনায় গাজীপুরের জেলা প্রশাসক ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

অব্যবস্থাপনার কারণে গাজীপুরে বয়লার বিস্ফোরণ

আপডেট সময় ১২:১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭