ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

আফগানিস্তানে সেনা পাঠাবে না ভারত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সেনাবাহিনী পাঠাবে না ভারত। তবে দেশটিতে আগের মতোই উন্নয়নে এবং চিকিত্সা সহায়তা অব্যাহত রাখা হবে। গতকাল মঙ্গলবার সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে বৈঠকে এই তথ্য জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম ম্যাটিসের মতো উচ্চ পদাধিকারী কোনো ব্যক্তি ভারত সফরে আসলেন।

যুক্তরাষ্ট্র এবং ভারত উভয় দেশই পাকিস্তানের নাম উল্লেখ না করে একমত হয়েছে যে, সন্ত্রাসীদের অবাধ বিচরণভূমি বা স্বর্গরাজ্যকে বরদাস্ত করা হবে না। আফগানিস্তানে আরো বেশি ভারতের উপস্থিতি চান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তবে সীতারমণ বলে দিয়েছেন, মানবিক এবং উন্নয়নে সাহায্য ছাড়া আফগানিস্তানের ব্যাপারে নাক গলাবে না ভারত। পাকিস্তান সফরে গেলে সীমান্ত সন্ত্রাসবাদ এবং অবাধ বিচরণভূমির বিষয়টি যেন ম্যাটিস তুলে ধরেন সেই অনুরোধ করেছেন সীতারমণ।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

আফগানিস্তানে সেনা পাঠাবে না ভারত

আপডেট সময় ০৩:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭