ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

‘ডিজেলের দাম ১ পয়সাও বাড়াতে পারবেন না’ : ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:  

সরকারের প্রতি আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ডিজেলের দাম এক পয়সাও বাড়াতে পারবেন না। দাম বাড়ানোর প্রয়োজনও নাই।

বাংলাদেশের তহবিলে ৪৮ হাজার বিলিয়ন ডলার জমা আছে। এগুলো কি কবরে নিয়ে যাওয়ার জন্য? একটা বছর দাম বাড়ানোর দরকার নেই। এই বছরটা ভর্তুকি দিবেন। অনেক কিছুতেই আপনারা ভর্তুকি দিচ্ছেন।

বুধবার (১০ নভেম্বর) সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘জ্বালানি তেলের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধি, লাগামহীন দ্রব্যমূল্য এবং জনদুর্ভোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, বাস-ট্রাক-স্কুটার-কৃষকদের ব্যবহৃত তেলের জন্য ভ্যাট-শুল্ক প্রত্যাহার করেন। সাহেবদের গাড়ির জন্য ট্যাক্স বাড়িয়ে দেন। পাবলিকের জন্য ট্যাক্স প্রত্যাহার করলে আপনাদের জন্য ভালো হবে। দেশ উন্নত হবে।

শহীদ নূর হোসেন প্রসঙ্গে তিনি বলেন, আজ স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন দিবস। সে কবরে শুয়ে ভাবছে, হাসিনাকেও তো এখানে আসতে হবে। উনি কিভাবে আমার কাছে ক্ষমা চাইবেন। আমি এত অল্প বয়সে জীবনটা দিয়ে গেলাম, আমি তাকে বলতে শেখালাম স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক। সে কথা বিক্রি করে আপনি এখনো ক্ষমতায় আছেন। আপনি মাপ কিভাবে চাইবেন? মাপ চাওয়ার একটু পদ্ধতি আছে; গণতন্ত্রের জন্য আমি জীবন দিয়েছি, সেই গণতন্ত্র জনগণের কাছে ফেরত দেওয়া। গণতন্ত্রকে ফেরত দেওয়ার জন্য পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন করতে হবে।

দেশে ২ কোটি পরিবারকে খুব কম টাকায় রেশনিং দেওয়া দরকার। ২৫ টাকা কেজি চাল, ১৫ টাকা কেজি আটা, ৫০ টাকা কেজি ডাল দেওয়ার পরামর্শ দেন তিনি।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণ-অধিকার পষিদের সদস্যসচিব, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, রাষ্ট্রসংস্কার আন্দোলনের সদস্য রাখাল রাহা, ‘৬৯-এর গণ-অভ্যুত্থানে শহীদ আসাদের ছোট ভাই ডা. নুরুজ্জামান নুর প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ধ্বংসস্তূপ সরানোর বিশাল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী সংকট

‘ডিজেলের দাম ১ পয়সাও বাড়াতে পারবেন না’ : ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ০৬:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১