ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

এই প্রথম মহাকাশে চীনা নারী

আকাশ নিউজ ডেস্ক:

এই প্রথম চীনের কোনও নারী মহাকাশে হাঁটলেন। মহাকাশচারী ওই নারীর নাম ওয়াং ইয়াপিং। মেরামতি সংক্রান্ত কাজে অংশ নিতে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনের বাইরে ওয়াং ও তার দলের এক সদস্য ছয় ঘণ্টা সময় কাটিয়েছেন। এ সময়ে তারা শূন্যে ভেসে ছিলেন। তিয়ানগং মহাকাশ স্টেশন স্থাপনকে এমনিতেই চীনের এক বড় সাফল্য হিসেবে ধরা হয়। এখান থেকেই মঙ্গলগ্রহে সফলভাবে মহাকাশযান পাঠানো হয়েছে, অভিযান চালানো হয়েছে চাঁদেও।

এহেন তিয়ানগং মহাকাশ স্টেশনই সাক্ষী থাকল নতুন এক সাফল্যের। রবিবার রাতে ৩১ বছর বয়সি ওয়াং ইয়াপিং ও তার সহকর্মী ঝাই ঝিগ্যাং তিয়ানগংয়ের বাইরে পা রাখেন। এ সময় তাদের ক্যামেরার দিকে হাত নাড়াতেও দেখা যায়। এরপর তারা ওই স্পেস স্টেশনে বেশ কিছু যন্ত্রাংশ স্থাপন করেন।

এটি শেনঝাউ-১৩-র ওই নভোচারীর জন্য মহাকাশ স্টেশনের বাইরে পা রাখার প্রথম ঘটনা। চীনের মহাকাশ গবেষণার ইতিহাসেও এই প্রথম কোনো নারী মহাকাশে হাঁটলেন। পুরো প্রক্রিয়াটিই সফলভাবে সম্পন্ন হয়েছে।

ওয়াংয়ের দলের বাকি দুই সদস্যের মধ্যে ঝাই ঝিগ্যাং অবশ্য আগেই মহাকাশে হেঁটেছেন। চীনের প্রথম নভোচারী হিসেবে ২০০৮ সালে মহাশূন্যে পা রাখেন তিনি। তিন সদস্যের দলটি আগামী ছয়মাস তিয়ানগংয়ে অবস্থান করবেন বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল

এই প্রথম মহাকাশে চীনা নারী

আপডেট সময় ০৯:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১