ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাগদান সেরেছেন ‘অন্তরা’, বিয়ে কবে?

আকাশ বিনোদন ডেস্ক :

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করার পর থেকে অভিনেত্রী ফারিয়া শাহরিন মানুষের কাছে অন্তরা নামেই সমাদৃত।

নাটকটির নোয়াখালীর আলোচিত ‘অন্তরা’ অর্থাৎ মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিনের জন্মদিন মঙ্গলবার (৯ নভেম্বর)।

বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। তবে খুব সাদামাটা ভাবেই দিনটি কাটিয়েছেন এ অভিনেত্রী।
এ অভিনেত্রী জানান, ছোটবেলায় মা-বাবা বড় করে উদ্‌যাপন করত। এখন আমি আর সে রকম কিছু করতে চাই না। ছাত্রজীবনের বন্ধুদের সঙ্গে দেখা হবে, রেস্টুরেন্টে খাব।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাগদানও সেরেছেন ফারিয়া শাহরিন। ১৯ ফেব্রুয়ারি ফেসবুকে আংটি বদলের ছবি শেয়ার করে ফারিয়া নিজেই এ কথা জানান। ফারিয়া শাহরিনের হবু বরের নাম মাহফুজ রায়ন। তিনি পেশায় একজন চাকরিজীবী।

বাগদান সারলেও বিয়ে কবে করছেন? এ বিষয়ে ফারিয়া শাহরিন একটি সংবাদমাধ্যমকে বলেন, করোনার ভয়ে বিয়ে করতে পারছি না। আমিও এখনো মানসিকভাবে প্রস্তুত নই। বিয়েতে অনেক কাজ। অনেক মানুষকে দাওয়াত দিতে হবে। দেখা যাবে বিয়ের অনুষ্ঠানে সবাই মাস্ক পরে ঘুরছে, আমাকেও মাস্ক পরতে হবে, মেকআপ নষ্ট হয়ে যাবে। দেখা যাবে কেউ করোনায় আক্রান্ত হয়ে গেলেন।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজনে ফারিয়ার চরিত্রটি অতি অল্প সময়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে। প্রচারের পর দেশ-বিদেশ থেকে প্রচুর সাড়াও পেয়েছেন এই তারকা।

এর আগে ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বাগদান সেরেছেন ‘অন্তরা’, বিয়ে কবে?

আপডেট সময় ১১:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১