ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শ্রেণিকক্ষে পুড়ে ছাই ২৫ শিশু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি স্কুলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খড়ের তৈরি শ্রেণিকক্ষে লাগা আগুনে স্কুলটির ২৬ শিশু শিক্ষার্থী মারা গেছে। তাদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে।

নাইজারের দক্ষিণে মারাদি অঞ্চলের স্কুলটিতে স্থানীয় সময় সোমবার সকালে আগুন লাগে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে স্কুলের শ্রেণিকক্ষগুলো খড়ের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়ায়।

এক বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুঃখজনক ঘটনা নাইজারের মানুষকে আবারও শোকের মধ্যে ফেলেছে। এজন্য খড় এবং কাঠের তৈরি ক্লাসরুম দেশে নিষিদ্ধ করা হবে বলেও জানিয়েছে দেশটির সরকার।

এর আগে এ বছরের এপ্রিলেও নিয়ামি নামের একটি জেলায় আরেকটি স্কুলে আগুনের ঘটনায় ২০ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রেণিকক্ষে পুড়ে ছাই ২৫ শিশু

আপডেট সময় ১২:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১