ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কিশোরীদের শরীর ঢেকে দেবী সাজিয়ে পূজার নির্দেশ প্রশাসনের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক মন্দিরে কুমারী কিশোরীদের বুক খোলা রেখে দেবী সাজিয়ে পূজা করার ঘটনা ঘটেছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার মন্দিরে অর্ধনগ্ন করা কিশোরীদের শরীর ঢাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ে। এনডিটিভি জানিয়েছে, প্রাচীন একটি প্রথা মেনে মাদুরাইয়ের একটি মন্দিরে সাত কিশোরীকে অর্ধনগ্ন করে দেবী সাজানো হয়। কিশোরীদের বুকে পরিধেয় বলতে ছিল শুধু কিছু অলংকার। ওই রীতি অনুযায়ী, একজন পুরুষ পুরোহিতের অধীনে ওই কুমারীদের টানা ১৫ দিন ওই মন্দিরে থাকতে হয়।

এ বিষয়ে মাদুরাইয়ের কালেক্টর কে ভিরা রাঘাভা রাও বলেন, ‘এই অঞ্চলে এটি একটি প্রাচীন ধর্মীয় রীতি। মা-বাবারা তাঁদের কুমারী মেয়েদের স্বেচ্ছায় মন্দিরে এভাবে দেবী সাজতে পাঠিয়ে থাকেন।’

মাদুরাইয়ের এই কালেক্টর জানান, ওইসব কিশোরী যেন হেনস্থার শিকার না হয়, সে বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের শরীর ঢাকারও নির্দেশ দেওয়া হয়েছে। ভিরা রাঘাভা রাও আরো জানান, বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্তদল গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, মাদুরাইয়ের ৬০টি গ্রামে কেবল স্বর্ণালংকার পরিয়ে কিশোরীদের দেবী বানানোর ধর্মীয় রীতি বহুদিন ধরে চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কিশোরীদের শরীর ঢেকে দেবী সাজিয়ে পূজার নির্দেশ প্রশাসনের

আপডেট সময় ০২:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭