ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের গুলিতে মোহাম্মাদ দা’দাস নামে ফিলিস্তিনের আরো এক কিশোর নিহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে ইহুদিবাদী সেনারা গুলি করে তাকে হত্যা করে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার নাবলুস শহরের পূর্বে দেইর আল-হাতাব এলাকায় ফিলিস্তিনি জনগণের সঙ্গে ইহুদিবাদী সেনাদের সংঘর্ষ হয়। এ সময় ইসরায়েলি সেনাদের গুলিতে মারা যায় মোহাম্মাদ দা’দাস।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত কিশোরের নাম মোহাম্মাদ দা’দাস। তার বয়স হয়েছিল ১৩ বছর। ইহুদিবাদী সেনারা তার পেটে গুলি করেছে।

নাবলুস শহরের পাশাপাশি বেইতা শহর ও বেইত দাজান গ্রামেও শুক্রবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে পাঁচ ফিলিস্তিনি রাবার বুলেটবিদ্ধ হয়ে আহত হয়। এছাড়া ৫৫ বছর বয়সী এক ব্যক্তিসহ ছয়জন অতিরিক্ত টিয়ারগ্যাসে ঝাঁঝে শ্বাসকষ্টে ভুগছেন। সংঘর্ষের সময় ইসরায়েলি সেনারা দুই ফিলিস্তিনি মানবাধিকার কর্মীকে আটক করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য তারা সেখানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েলের সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

আপডেট সময় ০৬:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১