ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘ইরানের স্বার্থ রক্ষায় পিছু হটব না’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের স্বার্থ রক্ষার খাতিরে আমরা কোনো ভাবেই পিছু হটব না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, আমরা পরমাণু ইস্যুতে আলোচনার টেবিল ছাড়ব না। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু চুক্তি নিয়ে ছয় বিশ্ব শক্তির সঙ্গে আলোচনায় বসছে ইরান। চলতি বছরের ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ বৈঠক হবে।

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস জানিয়েছে, ভিয়েনায় বৈঠকে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের (জেসিপিওএ) যৌথ কমিশন অংশ নেবে। আলোচনায় সভাপতিত্ব করবেন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের পক্ষে এনরিক মোরা।

জানা গেছে, পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরান নিজেদের পরমাণু কার্যক্রমে লাগাম টানলে এ নিয়ে সামনে এগোবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। তারা বলছে, ইরান আন্তরিক থাকলেই চুক্তি সম্ভব।

ইরানের পক্ষ থেকে চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী আলী বাঘেরি। আসন্ন পরমাণু আলোচনায় ইরানের নেতৃত্ব দেবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ইরানের স্বার্থ রক্ষায় পিছু হটব না’

আপডেট সময় ১২:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১